জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২০

১২ ডিসেম্বর, ২০২০ ২২:৫৭  
জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে "সিটি ইউনিভার্সিটি" "কম্পিউটার বিজ্ঞান ও প্রৌকশল বিভাগের" উদ্যোগে অনুষ্ঠিত হল "জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২০"। প্রতি বছর ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপন উপলক্ষে "সিটি ইউনিভার্সিটি" "কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ" আয়োজন করেছে "জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২০" যা সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত। দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অনলাইনে এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। কনটেস্ট ডিরেক্টর দায়িত্ব পালন করেন সি এস ই বিভাগীয় প্রধান মোঃ সাফায়েত হোসেন । ১২ ডিসেম্বর, ২০২০ (শনিবার) বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ছয় ঘন্টা ব্যাপী কনটেস্ট প্লাটফর্ম ভার্চুয়াল জাজ (vjudge.net) এ প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে হাসিব, সাব্বির, জাকারিয়া । ১২ টি প্রোগ্রামিং সমস্যার মধ্যে ৭ টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে প্রথম, ৫টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে দ্বিতীয় ও ৩টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে তৃতীয় স্থান অধিকার করে।